অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

তৃতীয় বছরে পদার্পণ করল বালিয়াডাঙ্গী উপজেলার ব্যতিক্রমধর্মী নিরন্ন মানুষের জন্য "মেহমানখানা "।


তৃতীয় বছরে পদার্পণ করল বালিয়াডাঙ্গী উপজেলার জ্যৈষ্ঠ   সাংবাদিক হারুন অর রশিদ এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী নিরন্ন মানুষের জন্য "মেহমানখানা  "। প্রতি সপ্তাহের শুক্রবার জুমার নামাজ শেষে অসহায় ছিন্নমূল মানুষের জন্য খাদ্য সরবরাহ করেন ।  মেহমানখানা টি ১০৪ সপ্তাহ যাবৎ   ভিক্ষুক, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য খাদ্য সরবরাহ করে যাচ্ছেন  । ব্যক্তিগত উদ্যোগে মেহমান- খানাটি শুরুতে পরিচালনা করলেও বর্তমানে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আরো পুষ্পঠিত হয়েছে । শুরুতে ১১৫ জন অসহায়, দারিদ্র, ছিন্নমূল মানুষের খাদ্য  সরবরাহ করলেও আজ তা এসে দাঁড়িয়েছে প্রায় ২৫০  জনে।   আজ ১০৪ তম সপ্তাহে প্রায় ২৫০ জন নিরন্ন মানুষকে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ার  দৃশ্য চোখে পরেছে  । এই মেহমানখানা টি কেন করা হয়েছে এমন প্রশ্নের জবাবে  সাংবাদিক হারুন অর রশিদ জানান, শুরুর এক সপ্তাহ আগে আমার কাছে একজন অসহায় মানুষ এসে দুপুরের খাবার চায়লেন এবং বললেন দীর্ঘদিন ধরে ভালো খাবার খেতে পারিনি, আজ কয়েকজন বড়লোকের বাড়িতে  গিয়েও খাবার পাইনি, একথা শুনে মানসিকভাবে প্রস্তুতি নিই প্রতি শুক্রবার এক বেলা এসব অসহায় ও ভিক্ষুকদের ভাল খাবারের ব্যবস্থা করার।   এটি আমার কাছে কয়েকজন বন্ধু ও আমার বৌ বাচ্চাদের সংগে পরামর্শ করি।তারাও আমাকে উৎসাহিত করে। সেই থেকেই এ কর্মসূচি চলমান রয়েছে।

সাংবাদিক হারুন অর রশিদ  আরো জানান, প্রথমে এটি হতভাগা সেন্টার নামে চললেও পরবর্তিতে  এটি মেহমানখানা নাম করণ করা হয়। প্রথম কয়েক শুক্রবারে নিজ অর্থায়নে খাদ্য সরবরাহ করি। এখন আমার পাশাপাশি অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই , "মেহমানখানা" পরিচালনা করতে অসুবিধা হবেনা ইনশাল্লাহ  ।   


এদিকে এমন মহতী উদ্যোগের জন্য সাদা মনের এই  সাংবাদিক হারুন অর রশিদ   জনসাধারণের প্রশংসায় মুখরিত হচ্ছেন।


আজ দু বছর পূর্তি উপলক্ষে  জেলার বিভিন্ন সংবাদ কর্মী , সুশীল ব্যক্তি , রাজনৈতিক ও মেহমান খানার মেহমান বৃন্দ উপস্থিত ছিলেন ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১১ মিনিট আগে