সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

ইসলামপুরে কৃষি ব্যাংকের এক শাখায় দুই ব্যবস্থাপক!


জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় দুইজন ব্যবস্থাপকের থাকার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ওই শাখায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ভাবে চললেও দায়িত্ব পালন করতে গিয়ে মনস্তাত্ত্বিক চাপে পড়েছেন এক সঙ্গে থাকা দুই শাখা ব্যবস্থাপক। বাংলাদেশ কৃষি ব্যাংকের ইসলামপুর শাখা কার্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বিশেষ করে ব্যাংকপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বাংলাদেশ কৃষি ব্যাংকের ইসলামপুর শাখা ব্যাংক সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট থেকে ব্যাংকের ওই শাখায় ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করে আসছেন মো. ফিরোজ জামান চৌধুরী। এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর শাখা ব্যবস্থাপক পদে যোগদান করতে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপজেলার মলমগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক মুহাম্মদ রবিউল ইসলামকে মূখ্য কর্মকর্তা পদ থেকে জ্যেষ্ঠ মূখ্য কর্মকর্তা পদে প্রমোশন দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাঁকে ইসলামপুর শাখায় ব্যবস্থাপক পদে যোগদান করতে আদেশ জারি করে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে। মুহাম্মদ রবিউল ইসলামও যথারীতি ব্যাংকের ওই শাখায় যোগদান করতে আসেন। আগে থেকে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করে আসা মো. ফিরোজ জামান চৌধুরীকে অন্যত্র বদলি না করায় ব্যবস্থাপক পদে যোগদান করতে জটিলতায় পড়েন মুহাম্মদ রবিউল ইসলাম। 


বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর থানা মোড়স্থ ব্যাংকের শাখা কার্যালয়ে গিয়ে দেখা যায়, শাখা ব্যবস্থাপক ওই দুইজনই ব্যাংকে উপস্থিত। শাখা ব্যবস্থাপকের চেয়ারে বসে অফিসিয়াল কাজ করছেন মো. ফিরোজ জামান চৌধুরী। অন্যদিকে, একই কক্ষে সেবাপ্রার্থীদের জন্য রাখা চেয়ারে বসে তাঁর সঙ্গে গল্প করছেন যোগদান করতে আসা শাখা ব্যবস্থাপক মুহাম্মদ রবিউল ইসলাম।


মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, 'আমি গত ১২ সেপ্টেম্বর শাখা ব্যবস্থাপক পদে যোগদান করতে এসেছি। আমার যোগদানপত্র ইস্যূ করেছে ব্যাংকের প্রধান শাখা থেকে। কিন্তু ব্যাংকের এ শাখার ব্যবস্থাপককে এখনো অন্যত্র বদলি করা হয়নি। সেকারণেই কাগজপত্রে যোগদানের স্বাক্ষর করা হয়নি।' 

যোগদান জটিলতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আপনি কী তবে অলস সময় কাটাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, 'অসল সময় কাটাচ্ছি না। অনুপস্থিত সহকারী কর্মকর্তার কাজগুলো করে যাচ্ছি।'


আগে থেকে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করে আসা মো. ফিরোজ জামান চৌধুরী বলেন, 'আমার বদলি সংক্রান্ত এখনো কোনো আদেশ পায়নি। সেকারণেই আমি যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছি। তবে, ব্যাংকের ময়মনসিংহ কার্যালয় থেকে বদলির আদেশ আজ পাওয়ার সম্ভবনা রয়েছে।'

আরও খবর