দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক সামগ্রী ও বিদেশী মদসহ ০৩ জন গ্রেফতার।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক সামগ্রী ও বিদেশী মদসহ ০৩ জন গ্রেফতার।


সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল ইসলাম, এএসআই মোঃ নাজিম উদ্দিন ১৬ই আগস্ট ২০২৩ খ্রিঃ সন্ধ্যা সাড়ে ৭টায় তাহিরপুর থানাধীন যাদুকাটা নদীতে সন্দেহভাজন একটি নৌকা আটক করে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১। জাহাঙ্গীর আলম (২৮), পিতা-মৃত চারু মিয়া, সাং-মাটিকাটা, ২। মোঃ শুক্কুর আলী (২৬), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-রজনী লাইন, উভয় থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা নৌকাটি তল্লাশি করে আনুমানিক ৫ লক্ষ ২৭ হাজার ৩ শত ২৫ টাকা মূল্যের বিভিন্ন ধরণের ভারতীয় কসমেটিক সামগ্রীসহ একটি নৌকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় কসমেটিক সামগ্রী আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় কসমেটিক সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 


এছাড়া তাহিরপুর থানার এসআই মোঃ রাশেদুল কবির ১৬ই আগস্ট ২০২৩ খ্রিঃ রাত সাড়ে ৯টায় তাহিরপুর থানাধীন রজনীলাইন গ্রামে যাতায়াতের রাস্তার উপর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মোঃ রহমত আলী(২৬), পিতা-রওশন আলী, সাং-রজনী লাইন, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ০৩ বোতল McDowells No1 এবং ০৫ বোতল MAGIC MOMENTS সর্বমোট ০৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 


গ্রেফতারকৃত আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর