যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১,আহত ১১



নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাট কাটা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাধা পল্বব (৭৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া দুই নারীসহ ১১জন আহত হয়েছেন বলে জানা গেছে,

গতকাল বুধবার (১৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেল ৪ টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাধা পল্বব নামে ওই ব্যক্তি মারা যান।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃওবায়দুর রহমান নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে ১ একর ২৬ শতাংশ ফসলী জমির মালিকানা নিয়ে বাহিরগ্রামের ছালাম শেখের পরিবার ও দেবভোগ গ্রামের রাধাপল্বব বিশ্বাসের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ঐ জমিতে নিজেদের আবাদকৃত পাট বুধবার ছালাম শেখরা কাটাতে গেলে রাধা পল্বব ও তার ভাই ভাতিজাদের নিয়ে গিয়ে তাদের পাট কাটতে বাঁধা দেয়।

এ নিয়ে এ সময় সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয় পক্ষের মোট ১১জন আহত হয়েছে।

পরে স্বজনও স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এদিন বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এছাড়া ৩ জনের অবস্থা গুরুত্বর বলে জানায় হাসপাতালের চিকিৎসক।

এ বিষয়ে ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

আরও খবর