দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী

ইসলামপুরে পিআইও কার্যালয়ে কর্মবিরতি পালন


জামালপুরের ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে কর্মক্ষেত্রে নানাবিধ দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন পিআইও কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ডিআরআরও-পিআইওদের সংগঠন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্মচারী কল্যাণ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ওই কর্মবিরতি পালন করা হয়। 

কর্মবিরতি পালনকারীরা হলেন পিআইও মেহেদী হাসান টিটু, উপ-সহকারী প্রকৌশলী মো. মামুনার রশীদ, কাম-কম্পিউটার অফিস সহকারী হোসাইন মোহাম্মদ এরশাদ, কার্য-সহকারী এরশাদ খান এবং অফিস সহায়ক কাফিউল। 

কর্মবিরতিকারীদের দাবিগুলো হলো- দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, পিআইও পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দু্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি, চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পূরণ করা।

সংশ্লিষ্টরা জানান, এসব দাবিদাওয়া নিয়ে গত ৮-১০ বছরে একাধিকবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ১৭ আগস্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে তিন সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এতে পিআইও পদ নবম গ্রেড এবং ডিআরআরও পদটি ষষ্ঠ গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত জনবলকাঠামো অনুমোদনের আবেদন জানানো হয়। কিন্তু জনবলকাঠামো ও নিয়োগবিধির প্রস্তাবটি দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ের পড়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ১০৭ পদের বিপরীতে খসড়া নিয়োগবিধি পাঠাতে বললেও দীর্ঘদিনেও তা পাঠানো হয়নি। ফলশ্রুতিতে তাঁরা কর্মবিরত পালন করেন। এর আগে একই দাবিতে গত ১২ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তাঁরা।

পিআইও মেহেদী হাসান টিটু বলেন, 'দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাঙ্কিত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। জেলা-উপজেলা পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিত্ব করলেও সামাজিক মর্যাদাও পাওয়া যায় না। জনবলকাঠামো ও নিয়োগবিধি অনুমোদন এবং পদ দুটির আপগ্রেডেশনের দাবিতে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচির রয়েছে।'

আরও খবর