আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ

লাখাইয়ে ৪৮তম জাতীয় শোক দিবস উদযাপিত।

লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত। 

হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮  তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদ্ যাপন করা হয়েছে। 

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য উদযাপিত দিবসের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শোকর্যালী মৌনমিছিল,আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা, দোয়া মাহফিল, দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান ও যুবঋন বিতরণ করা হয়েছে।   মঙ্গলবার (১৫ আগষ্ঠ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোক র‍্যালী ও মৌনমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  আলোচনা সভা  উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে  ও পরিবার পরিকল্পনা  পরিচালনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট  মুশফিউল আলম আজাদ তিনি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। তিনি আরো বলেন ৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে যারা হত্যা করেছে আ'লীগ সরকার ঘাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হয়েছে এবং যে ঘাতকরা দেশের বাহিরে আছে তাদের কে দেশে এনে  শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবী জানান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আব্দুল কদ্দুছ,মোড়াকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, হাজী আজাদ হোসেন ফুরুক, উপজেলা আ' লীগের সহ সভাপতি আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতি, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডাঃ শাহাদাত হোসেন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম প্রমুখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী আকতার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, কৃষি সম্প্রসারণ কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান ,  উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক সহ লাখাই উপজেলার পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  আলোচনা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। এবং শোক দিবস উপলক্ষে লাখাই  যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৫ জনের মাঝে ৫ লাখ ২০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করেন অতিথি বৃন্দ।  দিবসটির শুরুতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ দোয়া অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন কামনা দাস।

Tag
আরও খবর





deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৩ ঘন্টা ৩২ মিনিট আগে