যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

নির্বাচন ২ নভেম্বর : বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী যারা

নির্বাচন ২ নভেম্বর : বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড়ঝাপ শুরু.... 




::- সিলেটের বিশ্বনাথ পৌরসভার তফসিল ঘোষনার পর থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথম নির্বাচন হিসেবে ওই পৌরসভায় একাধিক প্রার্থীরা মঙ্গলবার থেকে প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থী হিসেবে জানান দিয়ে যা”েচ্ছন।

বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে নির্বাচন করতে ইতিমধ্যে শীর্ষনেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও অনেক প্রবাসীরা রয়েছেন সম্ভাব্য মেয়রের তালিকায়।

সম্ভাব্য প্রাথীরা হলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকদ্দুছ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য আর চেরাগ আলী, উপজেলার আল-ইসলাহ’র সাবেক সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী মজনু, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান, যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন খান মুন্না, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির মিয়া, নূরুল ইসলাম, মফজ্জুল আলী মদরিছ। তবে সময়ের সাথে সাথে সম্ভাব্য প্রার্থীদের তালিকা আরো দীর্ঘ হতে পারে বা কমতেও পারে বলে ধারনা করা হচ্ছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাচাই ১০ অক্টোবর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ অক্টোবর, দাখিলকৃত আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ১৮ অক্টোবর শেষে ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর