নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর হত্যা যড়যন্ত্রকারীদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে - চট্টগ্রাম সিটি মেয়র

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর



বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলেও যড়যন্ত্রকারীদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১৫ আগস্ট) চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কনফারেন্স রুমে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিলের পর থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, জাতির পিতার লড়াই ছিল দেশ স্বাধীন করার লড়াই৷ বঙ্গবন্ধুর লড়াই ছিল ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লড়াই। একাত্তরের পরাজিত শক্তি ভেবেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিবে, বাংলার বুকে ওরা ফেরাবে পাকিস্তানের প্রেতাত্মাকে। তবে, ওরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পেরেছে কিন্তু জাতি ঠিকই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাড়িয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এককালের বটমলেস বাস্কেট আজ উন্নয়নের রোলমডেল।

এসময় মেয়র দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করেন। এবছর প্রথমবারের মতো ৪১ টি ওয়ার্ডের ২০ জন করে মোট ৮২০জন শিক্ষার্থীকে চসিকের পক্ষ থেকে অনুদান দেয়ার উদ্যোগ নিয়েছেন মেয়র৷ এছাড়া অনুষ্ঠানে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মেয়র। এর আগে শোক দিবস উপলক্ষ্যে নগরীর সদরঘাটের চসিক মেমন মাতৃসদন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান, আবদুস সালাম মাসুম,ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্ত, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, ঝুলন কুমার দাশ, শাহীন উল আলম, স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, উপ-সচিব আশেক রাসুল টিপু ও সিবিএ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা হারুনুর রশিদ।

আরও খবর