মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

 সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর নান কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 


মঙ্গলবার (১৫ আগস্ট)  সকাল সারে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ  চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর থানা পুলিশ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাব,  রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক সংগঠন গুলো অংশগ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল হামিদ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী প্রমুখ।

 আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।  


অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল সারে ৯টায় রহনপুর কলোনি মোড়স্থ আওয়ামী লীগ কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য  র‍্যালি বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা  ডাক বাংলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য মুঃ গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান, অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকতারা, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি  আঃ আজিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, উপজেলা ভাইস চেয়ারম্যান  হাসানুজ্জামান নুহু, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, উপজেলা ছাত্রলীগের সভাপতি  শাহরিয়ার জামান আনসারী, পৌর ছাত্র লীগের সভাপতি এন্তাজুল হক প্রমুখ। আলোচনা সভা  শেষে দোয়া করা হয়।

Tag
আরও খবর