ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

‘নতুন রেকর্ড গড়তে যাচ্ছে পরাণ’'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2022 03:18:37 pm

সংগৃহীত ছবি


সোহানুর রহমান সোহাগ: 


ঝরাজীর্ণ প্রেক্ষাগৃহের আবার প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘদিন পরে প্রেক্ষাগৃহে দশর্ককের ভিড় আর টিকেটের জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে। আর এর শুরুটা হয়েছে ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমাটির চলচ্চিত্র শিল্পের গতি এনে দিয়েছে। 


অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দিন দিন সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যাও। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার 'পরাণ' মুক্তির পঞ্চম সপ্তাহ শুরু হয়। দীর্ঘদিন পর দেশের কোনো সিনেমা টানা ৫ সপ্তাহ প্রদর্শনীর রেকর্ড গড়ল।এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।


ঈদুল আজহায় মাত্র ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরই সিনেমাটি দর্শক মহলে সাড়া জাগায়। বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অপেক্ষা করতে হয় দর্শকদের। বাধ্য হয়ে সিনেপ্লেক্স শো সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ১৮ শো করে। দ্বিতীয় সপ্তাহে এসে এর হল সংখ্যা এক লাফে দাঁড়ায় ৫৫টি। তৃতীয় সপ্তাহে এসে হল সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি। বাংলা চলচ্চিত্রের জন্য ‘পরাণ’ সুবাতাস তাতে কোনো সন্দেহ নেই, বাংলা সিনেমার যেন জয়জয়কার শুরু হয়েছে। 

দেশীয় সিনেমায় ব্যবসা্ নেই এমন কথা মিথ্যে প্রমাণ করে দিল লাইভ টেকনোলজির ‘পরাণ’ সিনেমা। ‘পরাণ’ শুধু নিজেরাই ব্যাবসায়িকভাবে সফল হয়েছে তা নয়, ইন্ডাস্ট্রির ব্যবসায়িক গতি পরিবর্তন করেছে।গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমা নিয়েও তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ। দেশীয় সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছে চলচ্চিত্র বোদ্ধারা। 


‘পরাণ’ সিনেমাটি প্রযোজনা করেন লাইভ টেকনোলজি।প্রতিষ্ঠানটির পরিচালক ইয়াসির আরাফাত জানান, আমাদের হিট একটি কনটেন্ট ‘পরাণ’।এজন্য সিনেমার পরিচালক রায়হান রাফি, সিনেমার কলাকুশলী এবং অবশ্যই দর্শকদের ধন্যবাদ জানাতে চাই।দেশের প্রেক্ষাগৃহে যে দর্শক সাড়া পাওয়া যাচ্ছে, এতে সিনেমাটি হলে আরও অনেক দিন প্রদর্শিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।এখনও সেলস বাম্পার, রিপোর্ট শো করব আমরা এই সপ্তাহে। ‘পরাণ’ সিনেমা ‘মনপুরা’র পর নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।এই সিনেমা দর্শক চাহিদা এখন তুঙ্গে।


লাইভ টেকনোলজির ত্রিভুজ প্রেমের ‘পরাণ’ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।


আরও খবর