অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

লালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদন্ড ও অপরজনের আমৃত্যু কারাদন্ড

নাটোরের লালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সুমন (২৬) নামের এক যুবককে মৃত্যুদন্ড ও রফিকুল ইসলাম (৪৩) নামের অপর একজনকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের (দায়রা জজ)
বিচারক মুহাম্মাদ আব্দুর রহিম। রোববার দুপরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করা হয়। এ সময় আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানার টাকা ভুক্তভুগিকে দেয়ার নির্দেশ দেয়া হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত সুমন উপজেলার পোকন্দা ও রফিকুল ইসলাম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধানকুন্টি গ্রামের বাসিন্দা। 
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধায় ১০ ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী (১৫) উপজেলার পোকন্দা গ্রামের নিজ বাড়িতে পড়ালেখা করছিলেন। এসময় সুমন ও তার সহযোগীরা মাইক্রোবাস নিয়ে এসে জোর পূর্বক বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধানকুন্টি গ্রামের রফিকুল ইসলাম এর বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষন করে। এবিষয়ে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে লালপুর থানায় ছয় জনকে আসামি করে মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান ওই ছাত্রীকে উদ্ধার করেন। পরবর্তিতে ওই বছর ১০ মে ছয় জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানির পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে দীর্ঘ সাত বছর পর আদালত উক্ত রায় ঘোষনা করেন।


Tag
আরও খবর