শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজশাহীতে ডিজিটাল আইনের মামলায় ৪ সাংবাদিক বেকসুর খালাস

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. জিয়াউর রহমান।


খালাসপ্রাপ্ত চার সাংবাদিক হলেন, আজকের পত্রিকার তাড়াশ প্রতিনিধি রফিকুল ইসলাম (৪৮), আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠে প্রতিনিধি সোহেল রানা সোহাগ (২৭), সকালের সময় পত্রিকার প্রতিনিধি মহসীন আলী (৪৬) এবং দৈনিক ভোরের পাতার প্রতিনিধি হাদিউল হৃদয় (২৭)।


আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১২ জানুয়ারি ঢাকা সাইবার ট্রাইব্যুনালে এই চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন গোলাম মোস্তফা নামে সিরাগঞ্জের তাড়াশের এক বাসিন্দা। পরবর্তীতে রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল গঠন হলে মামলাটি এখানে স্থানান্তর হয়। এরপর রাজশাহীতে এ মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাংবাদিকদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেকসুর খালাস পাওয়া আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক সোহেল রানা সোহাগ বলেন, আমাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানী মুলক মামলা করা হয়েছিল। আইনের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা ও বিশ্বাস ছিলো যে আমরা সঠিক বিচার পাব এবং খালাস পাব। ইনশাল্লাহ আমরা সঠিক বিচারটাই পেয়েছি।



খালাস পাওয়া আরেক সাংবা‌দিক হা‌দিউল হৃদয় ব‌লেন, সত্যের জয় চিরদিনই এ বিশ্বাস নি‌য়ে আমরা আইনী লড়াই করেছি। একটা চ্যালেঞ্জও ছিল। মান‌সিক টেনশ‌নের পা‌শা পা‌শি হয়রা‌নি ও অর্থ‌নৈ‌তিকভা‌বে ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছি আমরা ৪ জন। বিচার কার্যশে‌ষে বিজ্ঞ আদালত আমা‌দের নি‌র্দোষ হি‌সে‌বে বেকসুর খালাস দি‌য়ে‌ছেন। কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি আমাদের দুসময় প্র‌তি‌নিয়ত যারা সবসময় আমার পা‌শে ছি‌লেন তা‌দের প্র‌তি।

Tag
আরও খবর