হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ঠাকুরগাঁয়ে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার -২


সম্প্রতি সময়ে ঠাকুরগাঁও জেলায়  মোটরসাইকেল চুরির ঘটনাগুলো এলাকায় বেশ সাড়া ফেলে । প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বেশ সক্রিয় হয়ে উঠেছিল মোটরসাইকেল চুরির চক্রটি । প্রশাসনের তৎপরতা বর্তমানে লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে । 

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। চুরি হওয়া ১টি মটরসাইকেল উদ্ধারও করা হয়।


১২ (আগষ্ট) শনিবার ঠাকুরগাঁও সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।


এ ঘটনায় আটককৃতরা হলেন –মো: আলম ওরফে আলো (২৭) ও মো: মাসুদ ইসলাম তাসিন (২২)।


প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির জানান, ১১ আগষ্ট শুক্রবার রাতে পৌর শহরের ডে-নাইট ক্লিনিকের অপারেশনের জন্য যান ডা: হামিদুর রহমান। ক্লিনিকের নিচে তার পালসার ১৫০সিসি মটরসাইকেলটি রেখে প্রায় ২০মিনিট ধরে অপারেশন শেষে ফিরে নিচে এসে দেখেন তার মটরসাইকেলটি নেই। তিনি তাৎক্ষনিক বিষয়টি ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে জানালে পুলিশ শহরের আশপাশের বিভিন্ন পয়েন্ট চোকপোস্ট বসায়।


এ অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া গোবিন্দনগর ইক্ষু খামার এলাকায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই আতাউর রহমানের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে চুরি যাওয়া মটরসাইকেলটি সহ পৌর শহরের মুসলিমনগর মহল্লার মো: আব্বাস আলীর ছেলে মো: আলম ওরফে আলো ও পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার মো: মোজাহারুল ইসলামের ছেলে মো: মাসুদ ইসলাম তাসিনকে আটক করা হয়।


ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, আটককৃত ২ জনই মটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এর মধ্যে আলম ওরফে আলোর বিরুদ্ধে ইতিপূর্বে ৭টি এবং মাসুদ ইসলাম তাসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। ১২ আগষ্ট শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

Tag
আরও খবর