প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিঘাট রোড স্পোর্টস একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর প্রথম খেলা অনুষ্ঠিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর উদ্বোধন করা হয়েছে। 


কালিঘাট রোড স্পোর্টস একাডেমি এর আয়োজনে শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কালিঘাট রোডস্থ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, সাংবাদিক আনিসুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সদস্য ও খেলোয়ারবৃন্দ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ভূবণ সিংহ, ক্রীড়াবিদ মনির বাশার, আব্দুল বাছিত আব্দুল বাছিত, নুর আলম নুরু, আনোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ। 

খেলাটি পরিচালনা করেন মোঃ ইয়াসিন আহমেদ, মোঃ জহিরুল ইসলাম শান্ত এবং আফসার মিয়া।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কালীঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা শাহিন আহমেদ ও সভাপতি শিমুল আহমেদ। 

কালিঘাট রোড স্পোর্টস একাডেমি সূত্রে জানা যায়, উদ্বোধনী টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন একাডেমি লাল দল-অধিনায়ক শের আলী চৌধুরী হেলাল বনাম একাডেমি হলুদ দল-অধিনায়ক আব্দুল কাদির ভূঁইয়া।

উদ্বোধন হওয়া একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর উত্তেজনাপূর্ণ প্রথম খেলায় লাল দল ১-০ গোলে হলুদ দলকে পরাজিত করে।

উদ্বোধনী খেলাটি দেখার জন্য কালিঘাট রোডস্থ খেলার মাঠে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি ছিল। 

বিশিষ্ট ব্যবসায়ী ও কালিঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা শাহিন আহমেদ জানান-কালিঘাট রোড স্পোর্টস একাডেমির আয়োজনে কালিঘাট রোড মাঠে গত চার বছর যাবত ফুটবল, বলিবল  ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা সূচারুরুপে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার লক্ষে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হয়।


আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে