অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আক্কেলপুরে হলহলিয়া গ্রামে বিদ্যুৎ স্পষ্টে মসজিদের ইমামের মৃত্যুঃ


 জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (২০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর হলহলিয়া গ্রামের মুসা হোসেনের বাড়িতে। তিনি ওই বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ওমর ফারুকের বাড়ি বগুড়া জেলার গাবতলী গ্রামে। তিনি ওই গ্রামের রিমন আলীর ছেলে। তিনি হলহলিয়া জামে মসজিদের ইমাম ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে হলহলিয়া জামে মসজিদের ইমাম হিসেবে যোগদান করেন ওমর ফারুক। আজ শুক্রবার জুমার নামাজের জন্য গোসল করছিলেন ওমর ফারুক।গোসল শেষে মটরের সুইচ বন্ধ করার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


নিহতের স্ত্রী লায়লা বেগম বলেন, আমার স্বামী জুমার নামাজ পড়াতে যাওয়ার জন্য গোসল করার জন্য মটর দিয়ে পানি উঠানোর জন্য অন্য একটি বিদ্যুতের বোর্ড থেকে মটরের সুইচ বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল।গোসল শেষে ওই সুইচ বন্ধ করার সময় বিদ্যুতের তারে জরিয়ে পড়েন। আমি বাঁচাতে গেলে বিদ্যুতের সর্টসাকির্টে আমিও আহত হই। ততক্ষণে আমার স্বামীর প্রাণ চলে যায়। স্বামীর মৃত্যুতে আমার কারো প্রতি কোন অভিযোগ নেই। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত ইমাম গোসল শেষে বিদ্যুতের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা জান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

আরও খবর