সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

জামেয়া সরাফাতিয়া এতিমখানা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের জামেয়া সরাফাতিয়া এতিমখানা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন।

বৃহস্পতিবার বিকার ৪ টার সময় মুছাপুর ইঊনিয়নের জামেয়া সরাফাতিয়া এতিমখানা প্রাঙ্গণে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী'র লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহছান উল্যাহ ভুট্রো,এতিমখানা ম্যানেজিং কমিটির সকল সদস্য,শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মাঈন উদ্দিন বলেন তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী গত ৫আগষ্ট জামেয়া সরাফাতিয়া এতিমখানা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা উপ পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় বরাবরে লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায় প্রায় ২০ বছর যাবৎ জামেয়া সরাফাতিয়া এতিমখানাা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নির্দিষ্টি কমিটি না থাকায় বিভিন্ন অনিয়ম, দূর্ণীতির মাধ্যমে মাদ্রাসা তহবিলের বিপুল অর্থ  আত্মসাৎ করিয়া আসিতেছে। সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করিয়া নিজেরাই বারবার কমিটিতে বহাল থেকে দূর্ণীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ নিজেদের ইচ্ছামত ব্যয়ের মাধ্যমে আত্মসাৎ করিতেছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারগনসহ আমাকেও কখনো কোন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেয় নাই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শিক্ষার মানোন্নয়নে আমি একাধিকবার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করিলেও এতিমখানার পক্ষ থেকে দায়িত্বরত ব্যক্তিগণ কোন রকম সহযোগিতা করে নাই। দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার কারণে মাদ্রাসাটি বিগত বছর গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরুপ মনোভাবের সৃষ্টি করে।

আরও খবর