জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪

দুর্ঘটনা কবলিত ট্রাক দুমড়ে মুচকে যায়

বগুড়ার আদমদীঘিতে পোনামাছ বোঝাই ও ওষুধ কোম্পানির দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৪জন আহত হয়েছে। আজ বুধবার (৯ আগষ্ট) বেলা ১২ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহতদের মধ্যে পোনামাছ বোঝাই ট্রাক চালক রানীনগরের পারইল গ্রামের মোয়াজ্জেম হোসেন, একই গ্রামের মাছ ব্যবসায়ী লিটন ও অপর ট্রাক চালক পুরান বগুড়ার অশিস ঘোষকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ও তার সহযোগী হাসান আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ দুঘর্টনায় কবলিত ট্রাক আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১২ টার দিকে ওই স্থানে ঢাকা মেট্রো-ড- ১৪-১৮৫২ নম্বর একটি ট্রাক দেশী মাগুর মাছের পোনা বোঝাই করে পারইল থেকে ময়মনসিং যাবার পথে বিপরীত দিক থেকে আসা ঢকা মেট্রো-শ-১১-২৯৬৪ নম্বর জুয়েলিকর্ফামা নামের ওষুধ বহনকারি একটি গাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ব্যবসায়ীসহ চারজন আহত ও বিপুল মাগুর মাছের পোনা বিনষ্ট হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুর্ঘটনা বিষয়য়ে আইনি প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর