কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

পটুয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে মোসলোম আলী খলিফা(৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।


পুলিশ ও জেলা কারাগার সুত্র জানায়, হাজতি ২২০৭/২৩ মোসলেম আলী খলিফা(৬৬) কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার পুত্র। গত ০৩ জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দায়রা-৫০৭/২৩ জি.আর-৪৩৫/১৯ (কলাপাড়া), ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩২৩/৩২৫/৩০২/৩৪/১০৯ দঃবিঃ মামলা মূলে পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযারী ঔষধ সেবন করে আসছেন। কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার উক্ত রোগের চিকিৎসা ও ঔষধ চলমান ছিলো।


গত ৭ আগস্ট বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মৃত হাজতির লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল লাশ ময়না তদন্ত সাপেক্ষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া রয়েছে তা সব কিছু পালন করা হবে বলেও জানান তিনি

আরও খবর





deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৫ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে