কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

শ্যামনগরে স্কুল শিক্ষার্থীদের বিতর্ক, আইসিটি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শ্যামনগরে স্কুল শিক্ষার্থীদের বিতর্ক, আইসিটি প্রতিযোগিতা ও   পুরস্কার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় ভাব-বাংলাদেশের আয়োজন ও রোটারি  গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় শিক্ষার্থীদের ইংরেজি, গণিত, আইসিটি ও বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ পুরস্কার ও সনদ পত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন,  ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ। আইসিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এবং ইংরেজি ও গণিতে প্রথম স্থান অধিকার করেছে ত্রিপানি বিদ্যাপীঠ।

ছবি- শ্যামনগরে ভাবের বিতর্ক প্রতিযোগিতা শেষে সনদ ও পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি ইউএনও মোঃ আক্তার হোসেন।

Tag
আরও খবর