অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুড়িগ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় পর্যায় ঘরের উদ্বোধন নিয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন



কুড়িগ্রামে আশ্রয়ণ-২ প্রকল্প ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত উদ্বোধন যোগ্য ঘর নিয়ে জেলা প্রশাসক সাইদুল আরীফ সংবাদ সম্মেলন করেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। এতে উপস্থিত ছিলেন দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসী, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।


সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের কুড়িগ্রামের ৯টি উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৬৫৫টি। এর মধ্যে আগামী ৯আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০৫টি ঘরের উদ্বোধন করবেন। প্রতিটি ঘরের জন্য দু’লাখ ৮৪হাজার ৫০০টাকা ব্যয়ে সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়াও চরাঞ্চলের ডিজাইন নামক ঘরের জন্য দু’লাখ ১৭হাজার ৫০০টাকা ব্যয়ে ৫৫টি ঘর নিমার্ণ করা হয়েছে। 


কুড়িগ্রাম জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের সংখ্যা ৪ হাজার ৭০২টি। এর মধ্যে প্রথম পর্যায় সুবিধাভোগীর নিকট ঘর হস্তান্তর হয়েছে ১ হাজার ৫৬৯টি, দ্বিতীয় পর্যায়- ১ হাজার ৭০টি, তৃতীয় পর্যায়- ১ হাজার ২৫৯টি পরিবারের মধ্যে দেয়া হয়। 


আরও খবর