স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

পাঁচবিবিতে মামলা করার ৮ ঘন্টার মধ্যেই র‌্যাব হাতে ধর্ষক সহ আটক-২



মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে মামলা করার ৮ ঘন্টার মধ্যেই মামলার প্রধান আসামী ধর্ষক ও তার সহযোগীকে র‌্যাবের যৌথ অভিযানে আটক করা হয়েছে। ৭ আগস্ট সোমবার রাতে বগুড়া সদর উপজেলারন বটতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নওগাঁ জেলার বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল(২০) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট্ট মানিক গ্রামের পাজ্ঞাবের ছেলে বায়েজিদ হোসেন(২৩)। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চলতি মাসের ২ আগস্ট বুধবার বিকাল ৪টায় হাসনাইন হোসেন তমাল দেখা করার কথা বলে দিনাজপুরের হিলি থেকে ভিকটিম কে পাঁচবিবি পৌর পার্কে নিয়ে আসে। ভিকটিম পার্কে আসলে তমাল সন্ধ্যা ৭ টায় বায়জিদ সহ কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলার নওদা পাড়া গ্রামে একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে গভীর রাতে তমাল জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। সকালে ভিকটিমের জ্ঞান ফিরলে আসামীরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।
পরে ভিকটিম বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনার বিস্তারিত জানালেন ভিকটিমের পরিবার ৬ আগষ্ট রোববার বিকালে পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের আটক করতে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং একপর্যায়ে আসামীরা তাদের স্থান পরিবর্তন করে বগুড়া চলে গেলে র‌্যাব -১২, বগুড়া ক্যাম্পের সহায়তায় তাদের ২ জনকে বগুড়ার বটতলী থেকে আটক করা হয়।  পরে  আসামীদেরকে পাঁচবিবি থানায় জিডি মূলে  সোপর্দ  করা হয় ।

Tag
আরও খবর