যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

সাভারে রবিউল হত্যাকান্ডে ২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের,আটক ৪জনের ৩ দিনের রিমান্ড মন্জুর


সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাইল চারালপাড়ার রবিউল ইসলাম (২৮)নামের এক ন্ব্যাক্তিকে হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে ১৭জনের নাম উল্লেখসহ মোট ২৫জনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করেন নিহত রবিউল ইসলামের বোন ফারজানা আক্তার ঝিলিক।

এঘটনায় জড়িত ৫জনকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পরে তাদের ধামরাই থানায় হস্তান্তর করা হয়। এরমধ্যে ফরহাদ ভূইয়া বাদে চারজন এজাহারভুক্ত আসামিকে ধামরাই থানা পুলিশ তাদের সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করে। আদালত-২ ঢাকা এর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে সাংবাদিকদের কে জানান, মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সাভারের আশুলিয়া থানার উত্তর গাজীরচট ভুইয়াপাড়ার মৃত সাঈদ ভুইয়ার ছেলে আলম ভুইয়া, ছেদু ভুইয়ার ছেলে সেলিম ভুইয়া, আলম ভুইয়ার ছেলে আজাহার ভুইয়া ও হান্নান ভুইয়ার ছেলে ফারুক ভুইয়া।

মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস সাংবাদিকদের কে বলেন, রবিউল হত্যাকান্ডে জড়িত সন্দেহে আশুলিয়া থানা পুলিশ পাঁচজনকে আটক করে। এরমধ্যে চারজন এজাহারভুক্ত আসামি। ফরহাদ ভুইয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষী না হলে ছেড়ে দেওয়া হবে। এ মামলার অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।

এর আগে গত সোমবার দুপুরে রবিউলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। রবিউলকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকা আরিফুর রহমানের পুকুরে পাশে রক্তাক্ত বস্তায় নড়াচড়া করতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বস্তার ভেতর থেকে রবিউলকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রবিউল ইসলাম সাভারের আশুলিয়া থানার বাইপাইল চারালপাড়ার আলতাফ হোসেনের ছেলে। তিনি বিভিন্ন পোশাক কারখানায় পোশাক তৈরি কন্ট্রাকে কাজ নিতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ জুন আশুলিয়া থানার উত্তর গাজিরচট ভুইয়াপাড়ার আলম ভুইয়ার ছেলে রাশেদ ভুইয়া বাদি হয়ে রবিউলসহ ২০জনকে আসামি করে একটি মারামারির মামলা করেন (মামলা নং ৮৪)।

অপর দিকে ৮৪ নং মামলার ৩ নং আসামি মো.রুবেলের বাবা জুলমত আলী বাদি হয়ে গত ৩ জুলাই রাশেদ ভুইয়াসহ ৩৬ জনকে আসামি করে বাড়িঘর ভাংচুর ও অপহরণসহ নারী নির্যাতনের মামলা করেন (মামলা নং ৪)।

আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২৩ ঘন্টা ৫১ মিনিট আগে