বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

তালতলীতে হস্তান্তরের আগেই মুজিবকেল্লা ভবনে ফাটল

বরগুনার তালতলীতে তামাতুটিলায় মুজিবকিল্লা ভবন নির্মান সম্পন্ন হলেও হস্তান্তরের আগেই ভবনের দক্ষিণ পশ্চিম কোনসহ ভিতরে ও বাহিরের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। অন্যদিকে ভবন উদ্বোধন না হলেও গত বছরের ১৩ অক্টোবরের তারিখ উল্লেখ করে মুলসেটের পাশেই ভবনটি উদ্বোধন হয়েছে এমন সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন ঠিকাদার। 

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ২০২১-২০২২ অর্থবছরে ১ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে তালতলী, মালিপাড়া ও তুলাতলী (তামাতু) গ্রামে নির্মিত মুজিবকিল্লা ভবন নির্মান করেন পটুয়াখালীর সোনালী ট্রেডার্সের মালিক সঞ্জয় কুমার কর্মকার। ভবনটি নির্মান করা সম্পন্ন হলেও ভবনে ফাটল ধরায় অভিযোগ হওয়ার কারনে হস্তান্তর করতে পারেনি। এ ছাড়াও তামাতুটিলার চতুর্দিকে করা সিসি ব্লক দেবে গেছে। ১৯৯৫ সালে উপজেলার তালতলী, মালিপাড়া ও তুলাতলী এ ৩ গ্রামের প্রথম ৩ অক্ষর দিয়ে গঠিত হয়েছে তামাতু নামের টিলা। এটাও ভুল করে তারা নাম লিখেছেন তামাকুটিলা। এর জবাব কর্তৃপক্ষের কেউ দিতে পারেনি। 

নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, মুজিব কিল্লা নির্মানের সময় নি¤œমানের সমগ্রী ব্যবহার করা হয়েছে। এ বিষয় আমরা প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন আমাদেরকে চাঁদাবাজী মামলা দিয়ে হয়রানী করার হুমকি দেয়।

এ বিষয় সোনালী ট্রেডার্সের মালিক সঞ্জয় কুমার কর্মকার বলেন, ভবনটি এখনও হস্তান্তর করা হয়নি। যে সব স্থানে ফাটল দেখা দিয়েছে সেগুলো সংস্কার করে ভবনটি হস্তান্তর করা হবে। 

ভবন নির্মান কাজের পরিদর্শনকারী কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুহিবুল  ইসলাম জানান, আমি এ উপজেলায় সম্প্রতি যোগদান করেছি, কাজের সময় ছিলাম না। মাটি সেটিংয়ের কারনে ভবনে ফাটল ধরতে পারে। সংশ্লিষ্ট ঠিকাদারকে ও ইঞ্জিনিয়ারকে ফাটলটি মেরামতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ফাটলে সংস্কার না করা পর্যন্ত ঠিকাদারকে ফাইনাল বিল দেয়া হবেনা।  

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বলেন, মুজিবকিল্লার ভবন আমাদের কাছে হস্তান্তর করেনি। ফাটল ভবন আমরা বুজেনেবনা এবং ফাইনাল বিল ধরে রাখা হয়েছে ভবন সংস্কার না করে দেয়া পর্যন্ত ফাইনাল বিল দেয়া হবেনা।


Tag
আরও খবর