তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর ত্মহত্যা

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ঘরের রুয়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আসমা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ওই গৃহবধূ দুই সন্তানের জননী ছিলেন। 

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই বাড়ির প্রবাসী আলী সিকদারের স্ত্রী।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহতের শ্বশুর আঃ হক সিকদার নাতি বেল্লাল (১১) ও জোবায়ের (২) কে নিয়ে বাড়ীর পাশ্ববর্তী মাঠে ফুটবল খেলা দেখার জন্য যায়। খেলা শেষে নিহতের ছেলে বাড়ীতে এসে মাকে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে বসতঘরের দোতালায় গিয়ে আড়ার সাথে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তখন বাড়ীর লোকজন দৌড়ে আসে এবং স্বজনদের সহায়তায় রশি কেটে লাশ নিচে নামায়। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মামুন হাওলাদার মুঠোফোনে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর