অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক ও পরিচিতি সভা


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর নতুন কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান ২০২৩ শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজনগরস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো: আবদুল আলীম, কেন্দ্রীয় সহশিক্ষা সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় অনলাইন এনালিস্ট মুহা. ফজলে রাব্বি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সাংবাদিক লেখক কলামিস্ট মোঃ এহসানুল হক, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জের মাধবপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সুজন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি হারুনুর রাশিদ এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা বকশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি রাজনগর কেজি স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বকস, সহ-সভাপতি রাজনগর চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক কদমহাটা জে.সি একাডেমির প্রধান শিক্ষক রিংকু চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক পাতাকুঁড়ির কেজি স্কুলের প্রধান শিক্ষক দিলাল মিয়া, অর্থ সম্পাদক শাহজালাল (রহ.) একাডেমির প্রধান শিক্ষক ছানা কান্ত শীল প্রমুখ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৭ মিনিট আগে