অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময়


কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের সাথে মতবিনিময় করেছে বিকেএ মৌলভীবাজার জেলা শাখা । বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় ২০২৩ শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিকেএ মৌলভীবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো: আবদুল আলীম, কেন্দ্রীয় সহশিক্ষা সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় অনলাইন এনালিস্ট মুহা. ফজলে রাব্বি, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুজন প্রমুখ।


আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রাশিদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা বকশ, জেলা কমিটির নির্বাহী সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আলী আহমদ, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ দাস, শ্রীমঙ্গল উপজেলা সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, অর্থ সম্পাদক সানা কান্ত শীল প্রমুখ। 


অনুষ্ঠানে মহাসচিব মিজানুর রহমান সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফুলে দিয়ে বরণ করে নেন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।


প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি সারা দেশের কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের শাখা রয়েছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১১ মিনিট আগে