মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর পৌর ৪ নং ওয়ার্ডে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে সভা ও দোয়া অনুষ্ঠান

লক্ষ্মীপুর পৌর ৪ নং ওয়ার্ডে  আওয়ামীলীগ  ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ শুক্রবার (৪আগস্ট) দক্ষিন বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোকাহত আগস্ট-২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 


পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আওয়ামীলীগের  নেতা মহি উদ্দিন বকুল,বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা। 


 উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ছৈয়দ আহাম্মদ পটোয়ারী,  সাধারন সম্পাদক এড.জহির উদ্দিন বাবর, স্বেচ্ছা-সেবকলীগের সাধারন সম্পাদক মাহবুব ইমতিয়াজ, শাহাজান কামাল, জাকির হোসেন ভুঁইয়া আজাদ, পৌর  আওয়ামীলীগ নেতা ও পৌর ৪ নং ওয়ার্ড  কাউন্সিলর আবুল কালাম  , সাবেক পৌর  ছাত্রলীগ নেতা সাকিব ইসলাম। 



বক্তরা বলেন-  বিএনপি আবার ক্ষমতায় এলে এখন আমরা যাদের বয়স্ক ভাতা দিচ্ছি তাদের নাম কেটে নিবে তারা তাদের দলের কিছু নেতাদের ভাতা দিবে, আমাদের পৌরসভার যেই উন্নয়ন কাজ গুলো করার বাজেট আসছে তা বন্ধ করে দিবে, তাই আমাদের লক্ষ্মীপুরে উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে আওয়ামীলীগকে আবার নির্বাচনে জয়ী করতে হবে।


তারা আরো বলেন,  নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে একসাথে হয়ে কাজ করবো, নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো নির্বাচিত করবো, উন্নয়ন কর্মকান্ড আমাদের চলমান, যারা একবার মেট্রোরেলে উঠেছে তারা শেখ হাসিনাকে মনে রেখেছে, আওয়ামীলীগ যেভাবে উন্নয়ন করেছে আওয়ামী লীগ এখন ভোট চাওয়ার দরকার ও নাই, জনগণ সরকারের উন্নয়ন দেখে আওয়ামীলীগকে আবার নির্বাচনে জয়ী করে নিবে।


এছাড়াও  উপস্থিত ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের  সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ মামুন এবং  সহ-সভাপতি আব্দুল মোতালেব। ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাব্বি,যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফরহাদ, সহ-সভাপতি মিঠু হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেরুল ইসলাম শুভ পাটোয়ারী সহ প্রমুখ।

আরও খবর