জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জে যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন ও পলাতক আসামি তারেক রহমানের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ আগষ্ট) সকালে এস.এস রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল এর সভাপতিত্বে ও যুগ্ম- আহ্বায়ক সঞ্জয় সাহা সঞ্চালনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য,সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল সামাদ তালুকদার,যুগ্ম- সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী,পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম -আহ্বায়ক হাসান শহিদ চঞ্চল, যুগ্ম-আহবায়ক মো: আলহাজ্ব সরকার ও সদস্য আরাফাত রহমান হিরক সহ যুবলীগের নেতা কর্মীবৃন্দ।    বক্তারা এসময় বলেন,৭৫- এ পলাতক খুনিদের দেশে ফিরে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন ও পলাতক আসামি তারেক রহমান কে দেশে ফিরে এনে বিচারের রায় অনতিবিলম্বে করতে হবে। উল্লেখ্য, সিরাজগঞ্জ যুবলীগের আয়োজনে মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাম সিএ মো: ইব্রাহিম হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও খবর