‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জুবাইদা রহমান দম্পত্তির বিরুদ্ধে 'মিথ্যা মামলায় ফরমায়েসী অন্যায় ও বানোয়াট 'রায়ের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলেরসহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম এ মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর নেতৃত্বে শহরের চৌমুহনী কাশিনাথ সড়ক থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজা এলাকায় গিয়ে শেষ হয়।


বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জেলা স্বেচ্ছাচারী দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ প্রমুখ। 


যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিএনপির ঐক্যের প্রতিক। শেখ হাসিনার মাফিয়া ফ্যাসিস্ট সরকার যার জনপ্রিয়তায় ভীত হয়ে এই ফরমায়েশি রায় ঘোষণা করিয়েছে। বাংলার ছাত্র ও যুবসমাজ এই রায় মানে না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে