বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের সহযোগিতা চাইলেন জামালপুরের ডিসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা চেয়েছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ।

মঙ্গলবার (১ আগস্ট) জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায়  ডিসি প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত লোকজনের কাছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের আগাম সহযোগিতা চান।

ইসলামপুর উপজেলায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে সদ্য যোগদানকারী ডিসি মো. ইমরান আহমেদের পরিচিতি ও মতবিনিময় ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান।

এ সময় ডিসি মো. ইমরান আহমেদ তাঁর বক্তব্যে বলেন, 'আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবার সহযোগিতা চাই। নির্বাচনে একটা না একটা প্রতীক থাকবে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা সেটাই চাই।'

ডিসি মো. ইমরান আহমেদ বলেন, 'একাত্তরে এ দেশটি স্বাধীন না হলে, আমিও আজ ডিসি হতে পারতাম না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যেতে হবে। কোনো ধরনের অন্যায়-অনিয়ম করা যাবে না।'

ডিসি মো. ইমরান আহমেদ আরও বলেন, 'পদ্মসেতু নির্মাণে কেউ সাহস দেখাতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী বলেই পদ্মসেতু নির্মাণ সম্ভব হয়েছে। দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।'

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তার হোসেন, এ্যাসিল্যান্ড আশরাফ আলী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল,
পৌর মেয়র আব্দুল কাদের শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমীন, পিআইও মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল এবং ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

বক্তারা ইসলামপুরের শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিবাহ, আইনশৃঙ্খলা, কাঁসাশিল্প ও অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তোলে ধরলে  সমাধানে পরামর্শ দেন ডিসি মো. ইমরান আহমেদ।

আরও খবর