তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কুবির মার্কেটিং বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর এগারটায় ব্যবসায় অনুষদের কনফারেন্স রুমে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার এর সভাপতিত্বে ও মার্কেটিং ১৫ তম ব্যাচের শিক্ষার্থী তানভীর সালাম অর্ণব এবং তাসমিয়া মাহমুদ এর সঞ্চলনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সেই সাথে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়ও নবীনদের বরণ করে নেয়া হয়।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমার স্টুডেন্টরা সবসময়  নতুন জ্ঞান সৃষ্টি করবে। সেজন্য কেবল রিসার্চ করলেই হবে না। সেগুলো জার্নাল আর্টিকেলে প্রকাশিত হতে হবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কালচার তৈরি করতে হবে। আর সেজন্য স্টুডেন্টের সাপোর্ট দরকার।'


এসময় তিনি আরও বলেন, 'আমাদের সময়টা ছিলো আর্টিফিশিয়াল লার্নারের। আমরা বইপত্র মুখস্থ করে পরীক্ষা দিতাম। কিন্তু তোমাদের অথেনটিক লার্নার হতে হবে। বইপত্র পড়লেই হবে না। বইয়ের জ্ঞান বাইরে এপ্লাই করতে হবে। ব্রেইন ইউজ করতে হবে।'


বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, 'নতুনরা এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সময় অতিবাহিত করেছো। তোমাদের ফাস্ট সেমিস্টার ক্লাস শেষ হয়ে সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে।  তোমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আবহাওয়ার সাথেও পরিচিত হয়েছো। তোমাদের প্রতি আমার উপদেশ হলো এখন থেকেই তোমরা তোমাদের টার্গেটের প্রতি গোল সেট করবে।'

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে