ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মাদরাসা শিক্ষার্থী রেজাউল করিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র মজলিসের মিছিল

ছাত্রসমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের হুশিয়ারি মজলিস নেতাদের


জামেয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা মাদরাসার নিরীহ শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে মৌলভীবাজার চৌমুহনাস্থ দেওয়ানি জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি আশরাফ উদ্দীন শফি'র সভাপতিত্বে শহর সেক্রেটারি আরিফুল ইসলাম হুযায়ফা ও মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান এর যৌথ সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক হাসান আহমাদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র মজলিস এর সভাপতি আনিসুল ইসলাম, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা  শাখার সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রাহমান, সাবেক শহর সভাপতি ইমাদ উদ্দীন, খেলাফত মজলিস মৌলভীবাজার সদর শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা এহসানু জাকারিয়া, ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি রাফি উদ্দীন মাবরুর প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, অপরাজনীতির বলি হতে হয়েছে কওমি পড়ুয়া নিরীহ হাফেজে কুরআন রেজাউল করিমকে। মাদরাসার ছাত্র রেজাউল এর হত্যার সাথে যারা জড়িত তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং শহীদ রেজাউল করিম এর শোক সন্তপ্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যদি শহীদ রেজাউল করিমের খুনিদের গ্রেফতার করতে কালক্ষেপণ করা হয় তাহলে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় সারাদেশে সকল ছাত্রসমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের হুশিয়ারিও দেন মজলিস নেতারা।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে