যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

সরিষাবাড়িতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-আজ ৫ আগষ্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ১৪১ জামালপুর সরিষাবাড়ী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি । শ্রদ্ধাঞ্জলি সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা উপমা ফারিসা। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহব্বদ করিম

এবং সরিষাবাড়ীর পৌর কাউন্সিলর মোঃ সাখাওয়াত আলম মুকুল । এর সময় উপস্থিতি ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের  সকল নেতৃবৃন্দ।

শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু  হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। 

শহীদ শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত ও সংগ্রামী কর্মী হিসেবে ৬৯ এর গণঅভ্যুত্থান এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে তিনি বাড়ি থেকে বের হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশনন্ড লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি প্রথম দফা আক্রান্ত হওয়ার কিছুক্ষণ পর সেনাবাহিনীর যে সদস্যদের দেখে শেখ কামাল স্বস্তি আর নিশ্চিতবোধ করেছিলেন, তারাই প্রথমে তাঁকে এবং এরপর একে একে অন্যদের হত্যা করেছে। জন্মদিনে গভীর শ্রদ্ধার সাথে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালকে স্মরণ এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আরও খবর