যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

সাভার ও আশুলিয়ায় বিএনপি সহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিকী ছবি


বিএনপির চলমান কেন্দ্রীয় কর্মসূচীকে কেন্দ্র করে রাজধানী ঢাকার সাভার ও আশুলিয়া থানায় বিএনপির নেতা কর্মীদের নামে পৃথক তিনটি মামলা হয়েছে। মামলা ৩ তিনটি মধ্যে দুইটির বাদী পুলিশ ও অপরটি দায়ের করেন অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্থ বাস মালিক। সাভারের আমিনবাজারে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় বিএনপি ঢাকা জেলা, সাভার উপজেলা, কেরানীগঞ্জ উপজেলা ও সাভার থানা মিলিয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে সভার মডেল থানা পুলিশ।

মামলায় উল্লেখযোগ্য আসামীরা হচ্ছেন, ঢাকা জেলার বিএনপি নেতা কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মাইনুল ইসলাম বিল্টু, ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদি উজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ রেফাত উল্লাহ, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদল সাধারণ সম্পাদক রুবেল পাশা, তেঁতুলঝরা ইউনিয়ন যুবদল সভাপতি আলমগীর হোসেন, সাভার থানা বিএনপি’র সিনিয়ির সহ-সভাপতি ও বনগাঁ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোহেল, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, তেতুলঝোড়া ইউনিয়ন যুবদল সভাপতি রাজু আহমেদ, সাভার পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা বাহারসহ ৪৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার সাভারের নবীনগরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা

মামলার আসামিরা সবাই ঢাকা জেলা সাভার ও কেরানীগঞ্জ মডেল উপজেলা, সাভার পৌর বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। রোববার সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি আমাদের কে নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে বিএনপি নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটায় ও ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় রাতে থানায় মামলাটি দায়ের করেন সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক ও আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন-অর-রশিদ।

অপর দিকে আশুলিয়ায়, বাসে আগুন ও নাশকতার ঘটনায় আশুলিয় থানা বিএনপির ৬২ নেতা কর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ। এদিকে ক্ষতিগ্রস্ত বাসচালক ও পুলিশ বাদী ২ টি মামলা দয়ের করে। রোববার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মামলার বিষয়টি আমাদের কে নিশ্চিত করেছেন।

আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে বিকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসচালক আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব খানসহ ৩২ জন।

পৃথক ঘটনায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়ার রসায়ন মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আগুন, ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগে মামলা দায়ের করেন আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম। এ মামলায় আসামি করা হয়েছে ৩০ জনকে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান আমাদের কে বলেন, ‘বাস ও অটোরিকশা পোড়ানোর পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

আরও খবর