জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

বগুড়ার আদমদীঘি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় মনোরম স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে ৫০টি মসজিদের সাথে আদমদীঘি সদরের এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান মসজিদ প্রাঙ্গনে ভিডিও কনফারেন্স সরাসরি প্রদর্শন করা হয়। এসময় এলাকার শতশত মানুষ এই উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।

পরে এ উপলক্ষে আলোচনা সভা আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।

এ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে  নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, ইসলামি গবেষণা কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ ও শিশু শিক্ষাসেবা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, লাশ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষনের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ এবং ইমাম মুয়াজ্জিনের আবাসনসহ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রয়েছে।

Tag
আরও খবর