‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলায় নবাগত পুলিশ সুপার

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে: পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)


পর্যটন জেলা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে। তাই পুলিশ এবং সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় সুন্দর সমাজ গঠন করা সম্ভব বলে তিনি মনে করেন।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার (৩০ জুলাই) দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। 

জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহসিন প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমেদ, সাংবাদিক সারওয়ার আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ এস এম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সহ সভাপতি নূরুল ইসলাম শেফুল ও অশোক কুমার দাশ, দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা নজরুল ইসলাম মুহিব, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইমজার সাধারণ সম্পাদক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ দুলাল আহমদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিকরা।

মতবনিমিয় সভায় নতুন এসপি মোঃ মনজুর রহমান পিপিএম (বার) দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়ার পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

Tag
আরও খবর