সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-07-2023 11:57:45 am

© সংগৃহীত ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে এই ডেঙ্গু রোগ মোকাবেলা করার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অতএব এ নিয়ে ভয় পাওয়া কিছু নেই। বর্তমান সরকার সব সময় সাধারণ জনগনের পাশে ছিল এবং থাকবে।


রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য নতুন ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় এ মন্তব্য করেন তিনি। 


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি দেশে এ পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। আর মোট আক্রান্ত হয়েছে ৪৫ হাজার মানুষ। তবে এই ডেঙ্গু মোকাবেলা করার জন্য হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা দেয়ার জন্য সব ধরনের ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে সুচিকিৎসায় ডাক্তার-নার্সদেরকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।


তিনি আরো বলেন, সরকারী হাসপাতালে মাত্র ৫০ টাকা দিয়ে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। তবে ডেঙ্গু হতে রক্ষা পাওয়ার জন্য নিজ নিজ বাড়িঘর ও চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন করে রাখাসহ রাতে মশারী টানিয়ে ঘুমানোর জন্য দেশবাসীকে তিনি অনুরোধ জানান। তাহলে মশার বংশ বিস্তার কমে যাওয়ার পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে কমে যাবে। এজন্য সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়া খবুই জরুরী। 


অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।   সূত্র: দৈনিক সাহস

আরও খবর

69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১ ঘন্টা ৫৫ মিনিট আগে