শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

উপজেলা চেয়ারম্যান (আন্তঃজেলা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলা চেয়ারম্যান (আন্তঃজেলা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার (২৯) জুলাই বিকেল সাড়ে ৪ টাই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নিলফামারী জেলা একাদশ বনাম মেহেরপুর জেলা একাদশ অংশগ্রহণ করেন। 


এ খেলায় খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।


খেলায় হাজার হাজার দর্শক রোদ-বৃষ্টি ঊপেক্ষা করে খেলা উপভোগ করেন। জায়গা না পেয়ে  বিভিন্ন স্কুল,মসজিদ,ব্যাংক, বিল্ডিং এর ছাদে অবস্থান নেন। খেলার প্রথম ধাপে নিলফামারী জেলা ০১ গোল দিয়ে এগিয়ে যায় । দ্বিতীয় ধাপের শুরু থেকে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে চলে ম্যাচ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মেহেরপুর ০১ গোল, দিয়ে  খেলাটি ট্রাইব্রেকারে ভাগ্য নির্ধারণ করেন । ট্রাইব্রেকারে ৪-৩ গোলে মেহেরপুর জেলা, একাদশকে হারিয়ে শিরোপা অর্জন করে নিলফামারী জেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


এসময় আরো উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা নির্বাহী অফিসার  রিপন বিশ্বাস, খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ  আরো উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস  চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু,খোকসা  ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আব্দুল মালেক, বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জানিপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান মজিদ, জয়ন্তী হাজরা ইউপি চেয়ারম্যান আব্দুস  শকীব খান টিপু, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক যুবলীগের আহবায়ক আবু ওবায়দা সাফি,ছাএলীগ,সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ,  মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।


খোকসা উপজেলা চেয়ারম্যান (আন্তঃজেলা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৩) ১২ জুলাই উদ্ধোধনী করা হয়। খেলায় ৮ টি ফুটবল দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ৭০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকায় পুরষ্কৃত করা হয়।

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১১ ঘন্টা ১৮ মিনিট আগে