দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

বানারীপাড়ায় একই দিনে ৫ উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি শাহে আলম

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 29-07-2023 01:16:21 pm

৫ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান

বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়ায় একই দিনে ৩ রাস্তা, ১টি ব্রীজ ও ১ টি বিদ্যালয়সহ মোট ৫ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি।

২৯ জুলাই শনিবার বরিশালের বানারীপাড়া উপজেলার ৫ নং সলিয়া বাকপুর ইউনিয়নের মহিষাপোতা থেকে ধারালিয়া হয়ে খেজুরবাড়ীর নুতন রাস্তা, সলিয়াবাকপুর হইতে এ রব সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নবনির্মিত রাস্তা, বানারীপাড়া উপজেলার মহিষাপোতা হইতে ধারালীয়া হাই স্কুল পর্যন্ত নুতন রাস্তার, বানারীপাড়া হয়ে মীরের হাট ভায়া বাকপুর-চাখার রাস্তায় নবনির্মিত আর সিসি গার্ডার ব্রিজ এবং ধারালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনসহ মোট ৫ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত বিশেষ কর্মীসভায় যোগদান করেন।
তিনি বলেন, সবাই সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। নৌকার সাথেই থাকুন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদক বৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তার এই উন্নয়ন কাজে প্রশংসা করেন এলাকার সর্বস্থরের জনগন। বিশুদ্ধ পানি, রাস্তা -ঘাট, শিক্ষার মান, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন, দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করাসহ নানান কাজে তার সুনাম রয়েছে। 

আরও খবর