বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

তালতলীতে অবৈধ চায়না দুয়ারী ও চিংড়ি জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনার তালতলীতে নিউপাড়া স্লূলিজ গেটে অভিযান চালিয়ে অবৈধ ২১টি চায়না দুয়ারী ও ৬টি চিংড়ি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

শনিবার(২৯ জুলাই) দুপুরে উপজেলা নিউপাড়া এলাকায় একটি স্লুইজে এ অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়। 

জানা যায়, উপজেলার আন্দার মানিক নদীর পাশেই নিউপাড়া স্লুইজে অবৈধ চায়না দুয়ারী ও চিংড়ি জাল দিয়ে দেশিও মাছ শিকার করা হচ্ছে। এসময় সংবাদ পেয়ে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২১টি চায়না দুয়ারী(দুই হাজার মিটার) ও ৬টি চিংড়ি জাল(চার হাজার মিটার) জব্দ করেছে। অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত নিষিদ্ধ এ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, চায়না দুয়ারী জালে ছোট-বড় থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সব ধরনের জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষাতে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।


Tag
আরও খবর