‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে তৃণমূল মহিলা সমাবেশে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী সংবর্ধিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবর্ধিত হলেন কলাগাছের তন্তু থেকে সুতা তৈরি করে মণিপুরি শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবী। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে  ৪টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত তৃণমূল মহিলা সমাবেশে কলাবতী শাড়ি তৈরির উদ্ভাবককে সম্মাননা স্মারক ও নগদ অর্থ উপহার দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মণিপুরি তাঁতশিল্পী রাধাবতী দেবী অক্লান্ত পরিশ্রমে এ কাজ শেষ করেন। বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হতে কলাবতী শাড়ি তুলে দেয়া হয়। 

মণিপুরি তাঁতশিল্পী ও কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবী বলেন, বান্দরবান জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে শাড়িটি বুনেছি। আমার এলাকায় যারা মণিপুরি শাড়ি বুনেন, সবাই আমাকে বলেছিলেন এ দায়িত্ব না নিতে। তারপরও চ্যালেঞ্জ নিয়ে সফল হই। তিনি আরও জানান, ১৯৭৫ সাল থেকেই সুতা দিয়ে শাড়িসহ নানা কিছু তৈরি করে আসছেন তিনি। কিন্তু কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি ছিল একেবারেই নতুন একটি অভিজ্ঞতা। দীর্ঘ ১৫ দিনের চেষ্টায় আরও তিনজন সহযোগীকে নিয়ে তাঁতে বসে তৈরি করেন জামদানি ডিজাইনের কলাগাছের সুতা দিয়ে তৈরি শাড়ি। 

রাধাবতী বলেন, ‘কলাগাছের সুতা তৈরিতে গবেষণা করে ভালো সুতা তৈরি করতে পারলে আরও ভালো মানের শাড়ি তৈরি করা যাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কলাবতী শাড়ি বাজারজাত করা যাবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, শারমিন জাহান, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নারী ইউপি সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে নারী উদ্যোক্তা।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে