হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

এমপি হোসনে আরার নেতৃত্বে নারী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ



ঢাকায় সমাবেশের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য করার অভিযোগ তোলে প্রতিবাদে জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরার নেতৃত্বে জামালপুরের ইসলামপুর উপজেলায় নারী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ইসলামপুর পৌর শহরস্থ সরকারি ইসলামপুর কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করেন তাঁরা।

শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি হোসনে আরা বলেন, 'আজ শুক্রবার ঢাকায় সমাবেশের নামে বিএনপি-জাময়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নি সংযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র মানুষ বোঝে ফেলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।'

জামালপুর-২ ইসলামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি হোসনে আরা বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।'

শান্তির নামে অনুষ্ঠিত সমাবেশে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা
আরও বলেন, 'বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ভঙ্গুর বানিয়ে ছিলো। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশে বলেন, 'ইসলামপুর আসনে সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।'

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে অন্তত
তিন শতাধিক নারী অংশ নেন।

আরও খবর