জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান

ঠাকুরগাঁওয়ে এস এস সি পরীক্ষায় ফল খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে মিষ্টি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মালিপাড়া গ্রামের প্রেম আন্দের মেয়ে (১৬) মিষ্টি এসএসসি পরিক্ষায় ফলাফল খারাপ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মিষ্টি দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় হতে এবারের এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করেছিলেন।


আজ শুক্রবার (২৮ জুলাই) ফলাফল দেখে আসার পর জিপিএ-৫ না পাওয়া তার নিজ ঘরে গলায় ফাঁস দেয় মিষ্টি। আনুমানিক ১২.২০ মিনিটে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের অন্য সদস্যরা।


মিষ্টির বাবা জানায়, আমার মেয়ের আশা ছিলো সে পরিক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

কিন্তু রেজাল্ট হবার পরে দেখা যায় সে ৪.২৮ জিপিএ পেয়েছে। তার মন খুব খারাপ দেখে আমরা সবাই তাকে বুঝাই এবং সান্তনা দেই।তার পরে আমরা কাজে যাই।খবর পেয়ে বাড়িতে আসি দেখি আমার মেয়ে আর নাই। সে ওড়না দিয়ে ঘরের চালার বাশে ফাঁস দিয়েছে। 


দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক লিয়াকত আলী জানায়, মিষ্টি মোটামুটি ভালো ছাত্রী ছিল কিন্তু এভাবে চলে যাবে এটা আশা করা যায় না।


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফি‌রোজ ক‌বির বলেন, ছাত্রীর আত্মহত্যার বিষয়টি আপনার মাধ‌্যমে জান‌তে পারলাম। আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।

Tag
আরও খবর