‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে দুই দিনব্যাপী সাহিত্যমেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়।

বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যকদের সৃষ্টি কর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এই সাহিত্য মেলার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও বিশিষ্ট আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

লেখক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ।

মূল প্রবন্ধ পাঠ করেন শিক্ষক ও প্রাবন্ধিক দীপেন্দ্র ভট্টাচার্য এবং সূরকার ও সাংস্কৃতিকর্মী বুলবুল আনাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিকার ও সাংস্কৃতিকর্মী দেবাশীষ চৌধুরী, কবি ও গবেষক ড. এসএম মোতাকাব্বির মাসুদ, কবি ও শিশুসাহিত্যিক চন্দনকৃষ্ণ পাল,  ও ছড়াকার ও শিশুসাহিত্যিক অধ্যাপক অবিনাশ আচার্য।

প্রবন্ধ পাঠ ও আলোচনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা জ্যোতি সিনহা। সাহিত্য পাঠ ও আড্ডায় সভাপতি ছিলেন সাংবাদিক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু।

অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সিলেট বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাবেক সিনিয়র সহসভাপতি লেখক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামানসহ লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গনহ নানা শ্রেণির পেশার মানুষ।

উদ্বোধনী দিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত লেখকদের নাম নিবন্ধন, বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত লেখক কর্মশালা, ৪টা থেকে সাড়ে ৪টা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রবন্ধ পাঠ ও আলোচনা, সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সাহিত্যপাঠ ও আড্ডা এবং সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।

প্রবন্ধের বিষয় ছিল শ্রীমঙ্গল উপজেলার সাহিত্য ও সংস্কৃতি। লেখক কর্মশালায় কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ, প্রভৃতি রচনার কলাকৌশল এবং পদ্ধতিগত দিক নিয়ে আলোচনা করা হয়।

রাত সাড়ে টায় প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়। আগামীকাল দিনব্যাপী বই মেলায় থাকবে স্থানীয় লেখকদের বই প্রদর্শন ও বিক্রি।

Tag
আরও খবর