অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ভুল ঠিকানায় লাশ দাফন,বাগআঁচড়া থেকে সৌদি প্রবাসীর লাশ উত্তলন

যশোরের শার্শার বাগআঁচড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে মোজাম্মেল হক নামের এক সৌদি প্রবাসীর লাশ উত্তলন করা হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় বাগআঁচড়া কায়বা রাড়িপুকুর কেন্দ্রীয় কবরস্থান থেকে এ লাশটি উত্তলন করা হয়। মৃত্যু মোজাম্মেল হক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জবডব গ্রামের মৃত্যু তৈয়ের আলীর ছেলে। জানাগেছে, অভাবের সংসারের সচ্ছলতা আনার জন্য দীর্ঘ ২৫ বছর সৌদিতে প্রবাস জীবন যাপন করছিলেন মোজাম্মেল হক। গত ১৭ জুলাই হঠাৎ স্টোক জনিত কারনে তার মৃত্যু হয়। এদিকে শার্শার বাগুড়ী গ্রামের ফারুক হোসেনের ছেলে সৌদি প্রবাসী রুবেল হোসেন গত ৩ জুলাই সৌদিতে কর্মরত অবস্থায় মৃত্যু বরন করেন। উভয়ের লাশ সৌদিতে একই হিমাগারে রাখা হয়। কিন্তু কতৃপক্ষের ভুল সনাক্তের কারনে মোজাম্মেল হকের মর দেহটি শার্শার বাগুড়ী গ্রামে পৌছালে বুধবার রাতে বাগআঁচড়া কায়বা রাড়ীপুকুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এমতাবস্থায় মৃত্যু মোজাম্মেল হকের সৌদি প্রবাসী এক ভাইপো  তার মৃত্যু দেহ কফিন করার সময় দেখে যে লাশটি তার চাচা মোজাম্মেল হকের নয়। শার্শার বাগুড়ী গ্রামের সৌদি প্রবাসী রুবেলের মৃত্যু দেহ। সে জানতে পারে রুবেলের পরিবর্তে তার চাচা মোজাম্মেল হকের লাশ শার্শার বাগুড়ী গ্রামে পৌঁছে গেছে। এই সংবাদটি সে তার দেশের বাড়ী পৌঁছে দিলে মোজাম্মেল হকের ভগ্নিপতি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জবডব গ্রামের আব্দুল আজিজের ছেলে ইনামুল হক সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে স্থানীয় কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন শরণাপন্ন হয়। এসময় স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে মোজাম্মেল হকের লাশটি কবর থেকে উত্তলন করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে শার্শার কায়বা ইউনিয়নে চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন,


কিশোরগঞ্জ সৌদি প্রবাসী মোজাম্মেল হকের মরদেহটি ভুল বসত কায়বার বাগুড়ী গ্রামে পৌছালে তার পরিচয় না পাওয়ায় বুধবার রাতে স্থানীয়রা দাফন করেছিল। পরে তার পরিবারের লোকজন তার মর দেহটি সনাক্ত করলে লাশটি উত্তলন করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের কাছে জানতে চাইলে তিনি বলেন,স্থানীয় চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছে। তবে এটি আমার দ্বায়িত্ব না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়িত্ব।

আরও খবর