অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

অভিভাবকদের সাথে মতবিনিময় করেছে তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শ্রেণিভিত্তিক অভিভাবকদের নিয়ে 'তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা'-মৌলভীবাজার এর মতবিনিময় সভা


পড়ালেখার মানোন্নয়নের লক্ষে মাদরাসার অভিভাবকদের সাথে শ্রেণিভিত্তিক মতবিনিময় সভা করেছে মৌলভীবাজার তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পৌর শহরের ৩ নং ওয়ার্ডস্থ চুবড়া এলাকায় অবস্থিত তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির। 

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহ মুহাম্মদ মিসবাহ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মাদরাসায়ে একরামুল মুসলিমীন এর প্রিন্সিপাল মাওলানা এহসান জাকারিয়া ও দৈনিক দেশচিত্র পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী।


সভায় প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেছেন, মাদরাসার শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় আসে কিনা এবং বাড়িতে নিয়মিত পড়ালেখা করে কিনা তাও খেয়াল রাখতে হবে। 

সভাপতির বক্তব্যে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ শাহ মিসবাহ বলেন, দ্বীনি ও জাগতিক শিক্ষার সমন্বিত সিলেবাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রত্যয় নিয়ে চলতি বছর থেকে মৌলভীবাজারে ‘তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা’ শুরু করেছে। বর্তমানে নূরানী কিন্ডারগার্টেন বিভাগ চালু রয়েছে। আগামী রমজান মাস থেকে হিফজুল কুরআন এবয নাজেরা বিভাগে সীমিত আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। সন্তানকে দ্রুত সময়ে আর্ন্তজাতিক মানের হাফেজে কুরআন এবং ভবিষ্যতের যোগ্য, দক্ষ, সৎ ও আদর্শ সুনাগরিক তৈরি করতে ‘তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসা’ প্রস্তুত রয়েছে। 

সভায় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে স্টুডেন্ট ডায়েরি তুলে দেয়া হয়।

মতবিনিময় সভায় মাদরাসার শিক্ষক ছাড়াও নূরানী বিভাগসহ বিভিন্ন শ্রেণির অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশ নেন।

Tag
আরও খবর