সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ একাধিক মামলার আসামি আব্দুল করিম গ্রেফতার, আদালতে প্রেরণ সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম

দাঁতের কালো বা হলুদ দাগ তুলবেন যেভাবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-07-2023 03:32:19 am

◾ লাইফস্টাইল ডেস্ক : দাঁত সৌন্দর্যের প্রতীক। সবাই চায় তার দাঁত ভালো থাকুক। এর পরও কিছু বদ অভ্যাসের কারণে দাঁতে দাগ পড়ে যায়। এসবের মধ্যে রয়েছে—ধূমপান, মদ্যপান, বা তামাক জাতীয় পদার্থ। তবে বিভিন্ন ঘরোয়া উপায়ে দাঁতের কালো বা হলুদ দাগ পরিষ্কার করা যায়।


📍ব্রাশ: ধূমপানের কারণে দাগ পড়লে বারবার দাঁত ব্রাশ করতে হবে।


📍মাউথওয়াশ: দিনে একবার মাউথ ওয়াশ ব্যবহার করলে দাগ হালকা হবে।


📍গাজর: গাজরের ফাইবার দাঁত পরিষ্কারে সাহায্য করতে পারে।


📍লবণ: এক চিমটি লবণ লেবুর খোসায় নিয়ে দাঁত ঘষে দাঁতের দাগ দূর হতে পারে।


📍তেজপাতা: তেজপাতার পাউডারের কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাঁত মাজুন, তাতে দাগ চলে যাবে।


📍পান পাতা: পান পাতা সরিষার তেলে ভিজিয়ে গরম করে দাঁতে ঘষলে দাঁত পরিষ্কার হতে পারে।


📍বেকিং পাউডার: এক চা চামচ পরিমাণ বেকিং সোডা একটি পাতিলেবুর অর্ধেকটার রস মিশিয়ে উষ্ণ পানি ও তরল দাঁতের ওপর লাগান। এর তিন মিনিট পর মুখ ধুয়ে ফেলুন, তাতে দূর হবে দাগ।


📍বিট লবণ: বিট লবণে সরিষার তেল মিশিয়ে দাঁতে মাজুন। দাঁত পরিষ্কার হয়ে যাবে।


📍কলার খোসা: কলার খোসার সাদা দিকটি নিয়মিত দাঁতে ঘষলে দাঁতের হলদে ভাব দ্রুত কেটে যায়। পরে কুসুম গরম লবণ পানি দিয়ে দাঁত পরিষ্কার করে ফেলা যায়।


📍লবণ-তেল: সপ্তাহে একবার সরিষার তেলের সঙ্গে লবণ মিশিয়ে দাঁত ব্রাশ করলেও দাগ চলে যায়।


📍তুলসী পাতা: দাঁতের স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী তুলসী পাতা। বেশি করে তুলসী পাতা নিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। পাতা শুকানোর পর সেগুলোকে গুঁড়া করে টুথপেস্ট নিয়ে দাঁত পরিষ্কার করলে দাগ চলে যায়।


এ ছাড়া ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং ও পলিশিং করিয়ে নিলে দাঁত পরিষ্কার হয়ে যায়। তাই অন্তত ছয় মাস পর পর ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। তবে দাঁত পরিষ্কার করার জন্য বাজারে চটকদার প্রচারিত কোনো সলিউশন কখনো ব্যবহার করবেন না। তাতে দাঁতের ক্ষতি হয় এবং দাঁতে আরো দ্রুত কালো দাগ পড়ে যায়।

আরও খবর



697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৯৩ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৯৭ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৬৭ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৭৬ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৭৮ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে