ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মৌলভীবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর উদ্বোধন

প্রতিবেশের সুরক্ষা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে : বন ও পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন


'গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্য-কে সামনে রেখে মৌলভীবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। 

মৌলভীবাজার জেলা প্রশাসন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে। প্রতিবেশের সুরক্ষা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রয়োজনীয়তা অপরিসীম। ছাদ কৃষি ও সামাজিক বনায়নয়ের মাধ্যমে দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করারও আহবান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, জলাবায়ু ও উঞ্চতা নিয়ত্রনে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাড়ে কোটিসহ ২০ কোটি গাছ লাগানো হবে, এতে করে বৃষ্টি হবে ও উঞ্চতা কমবে। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি মোট ২২টি স্টল অংশ গ্রহন করেছে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে