কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

পাটগ্রামে নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পাটগ্রাম পৌরসভার বেংকান্দা রাবার ড্যাম ধরলা নদীতে মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত নাহিদ আহমেদ রাফসান সরকার (১৫) ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ও মিসকাত হোসেন (১২) একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। তাঁদের উভয়ে বাড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের জেএমসি পাড়ায়। রাফসান বস্ত্র ব্যবসায়ী রাসেল সরকারের ছেলে এবং মিসকাত মুদি ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুর ছেলে।  

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তিন বন্ধু ধরলা রাবার ড্যামে নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় মুহূর্তেই দুই বন্ধু রাফসান ও মিসকাত নদীতে ডুবে যায়। এ সময় তাঁদের বন্ধুর চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনরই মৃত্যু হয়।  

স্থানীয় বাসিন্দা হেদায়েত আলী মধু (৫০) বলেন, ‘তাঁরা না বুঝে রাবার ড্যাম সেতুর পাশের খালে (গভীরে) গোসল করতে নামে। সাঁতার না জানায় তাঁরা ডুবে যায়। এ সময় অন্য একজন ছেলের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে মাটি কাটা দুই শ্রমিকসহ আমরা নদীতে নেমে ওই দুই কিশোরকে উদ্ধার করি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দল এসে হাসপাতালে নিয়ে যায়।’ 

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাসনিম আক্তার বলেন, ‘হাসপাতালে আনার অনন্ত ১৫ থেকে ২০ মিনিট আগে ওই দুই কিশোরের মৃত্যু হয়।’ 

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,। মৃত কিশোরদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

আরও খবর





deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে