‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

৩শ’ আসনে নির্বাচন করতে চায় জাতীয় পার্টি 

আমরা আওয়ামী লীগ এবং বিএনপি’র সঙ্গে আর যেতে রাজি না' : জাতীয় পার্টির মহাসচিব


মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন ২০২৩ সোমবার (২৪ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগ এবং বিএনপি’র সঙ্গে আর যেতে রাজি না। বিএনপি ও আওয়ামী লীগ ৩৩ বছর ক্ষমতা চালিয়ে কোন পদ্ধতিতে দেশের জাতীয় নির্বাচন হবে এখনো সেই সিন্ধান্তও নিতে পারেনি। বিএনপি’র একদফা হলো ক্ষমতায় যাওয়ার। আর আওয়ামী লীগের একদফা হলো ক্ষমতা ধরে রেখে লুটেপুটে খাওয়ার। একদল উপোষ। আর অন্য দল খাইতে খাইতে পেট ফুলিয়েছে। আমরা তত্ত্বাবধায়ক বুঝি না, আমরা বুঝি নিরপেক্ষ নির্বাচন। সরকার বাহাদুরের আন্তরিকতা থাকলে এটা সম্ভব। হিংসার রাজনীতি থেকে মানুষকে মুক্তি দিন। মানুষ বাজারে গেলে গায়ে আগুন ধরে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দেশে ক্রমান্বয়ে বেকারত্ব বাড়ছে। 

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাজী মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব শেখ মাহমুদুর রহমান মাহমুদের সঞ্চলনায় সম্মেলনে

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  ও অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য  ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক হুইপ মো. সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি  এম এ মুনিম চৌধুরী বাবু।  বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু, কেন্দ্রীয় সদস্য এডভোকেট মাহবুবুল আলম শামীম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুরুদ আহমদ, সৈয়দ নুরুল হক, ফজলে মওলা ফুয়াদ, বেলায়েত আলী জুয়েল, আক্তার হোসেন, আলতাফুর রহমান, আশরাফুল ইসলাম হীরু, সৈয়দ রুমেল আলী প্রমুখ। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মুজিবুল হক  চন্নু  আরো বলেন, আমরা ৩শ’ আসনে নির্বাচন করতে চাই। সেজন্য যোগ্য প্রার্থী চাই। যোগ্য কর্মীও চাই যারা লাঙ্গল প্রতীক নিয়ে নৌকা ও ধানের শীষের সঙ্গে লড়ে বিজয় ছিনিয়ে আনতে পারবেন। সেই লক্ষ্যে নেতাকর্মীদের মাঠে জোরালোভাবে দলের কাজ করার জন্য আহবান জানান তিনি।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে